ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৯-৫-২০২৪ দুপুর ১:১১

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮মে) সকাল ৮ টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুল ইসলাম মোট ১০১ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল ঘোষণা শেষে বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।

তিনি জানান, চেয়ারম্যান পদে মোঃ সায়েদুল ইসলাম, কাপ পিরিচ প্রতীকে ৪৭ হাজার ৯৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী আবদুল মাজেদ খান, আনারস প্রতীকে পান ৩৮ হাজার ২১৪ ভোট। অপর প্রার্থী আবদুল হাকিম, দোয়াত কলম প্রতীকে ৬ হাজার ৪০০ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোঃ রমিজ উদ্দিন, তালা প্রতীকে ৪৫,৭৫৮ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম এড. আবদুস সালাম, মাইক প্রতীকে ৩০,৬২৯ ও বিএনপির বহিস্কৃত তোফাজ্জল হোসেন তোফাজ, টিউবওয়েল প্রতীকে ১৬,২১৩ ভোট পান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  আনোয়ারা খাতুন, হাস প্রতীকে সর্বোচ্চ ৬৯ হাজার ৬৮১ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম উপজেলা মহিলা দলের বহিস্কৃত সভাপতি আফরোজা খান লিপি, কলস প্রতীকে ২২হাজার ৮২৮ ভোট পান।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা