ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

গুরুদাসপুরে থানায় অভিযোগ দেওয়ায় মারধরের হুমকি


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯-৫-২০২৪ দুপুর ৩:৩০

নাটোরের গুরুদাসপুরের পোয়ালশুরা পাটপাড়া গ্রামে বাড়ির সীমানার ১০ টি সুপারি ও ৪ টি লেবু গাছ এবং টিনের বেড়া ভাংচুর করায় থানায় অভিযোগ দিয়ে বিপাকে পড়েছেন বাদী কৃষক আইয়ূব আলী। গত ৩ মে সংঘটিত হওয়া ওই ঘটনায় প্রতিদিনই আইয়ূব ও তার স্ত্রী শুকজান বেগমকে মারধর ও উচ্ছেদের হুমকি দিচ্ছেন বিবাদী প্রতিবেশী আনিছুর রহমান (৩৫), শাজাহান আলী (৫৫) ও নয়ন মিয়া (২২)।

ভুক্তভোগী শুকজান বলেন- তাদের বাড়ির সীমানা ঘেষে সামান্য খাস জমি রয়েছে। এই খাস জমিকে কেন্দ্র করে বিবাদীরা তাদের উচ্ছেদের নিমিত্তে বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাতন করে আসছে।

এঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন- বিষয়টি আমি জানতে পেরেছি। দ্রæতই স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান