ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ওষুধের গাড়িতে মিলল ১০০ কেজি গাঁজা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ১:৩

একটি সাদা রংয়ের কাভার্ডভ্যানে লেখা- ‘জরুরি ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত’। এই লেখা দেখে বোঝার উপায় নেই যে, গাড়িটিতে ওষুধ বাদে অন্যকিছু পরিবহন করা হচ্ছে। অথচ গাড়িটির পানির বোতল, টিস্যু বক্স ও ফাঁকা কার্টনের নিচে আড়াল করে ১০০ কেজি গাঁজার চালান যাচ্ছিল। এ সময় দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৮ আগস্ট) রাত ২টায় নওগাঁ জেলার সদর থানার বাইপাস মোড়ের পাকা রাস্তা থেকে তাদের আটক করে র‌্যাব-৫-এর একটি বিশেষ অভিযান পরিচালনাকারী ‍একটি দল।

আটকরা হলো- মৃত মো. আব্দুল মান্নানের ছেলে মো. শাহজালাল (গাড়িচালক) ও মৃত মো. খুরশিদের ছেলে মো. আবুল বাশার। তারা কুমিল্লার মুরাদনগর থানার দিলারপুরের বাসিন্দা। রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাব-৫-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি কমান্ডার মেজর মো. আশরাফ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কাভার্ডভ্যানটি কুমিল্লা থেকে নওগাঁ হয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে চেকপোস্ট স্থাপন করা হয়। পরে ‘জরুরি ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত’ লেখা সম্বলিত সাদা রঙের কাভার্ডভ্যানটি এলে তা থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ১০০ কেজি গাঁজা, ২১২ মাম পানির বোতল, ২৫০ প্যাকেট টিস্যু বক্স, ২৫টি ফাঁকা প্যাকেট ও নগদ চার হাজার টাকা জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরপূর্বক তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

জামান / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের