‘ইউএস ট্রেড শো ২০২৪’ – এ অংশগ্রহণ করেছে আমেরিকান কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যান
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এর যৌথ আয়োজনে ২৯তম ইউ এস ট্রেড শো-এ অংশগ্রহণ করেছে রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি’র বিশ্বখ্যাত কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যান। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হারল্যানের বিভিন্ন প্রিমিয়াম কালার কসমেটিকস পণ্য আগ্রহভরে দেখছেন দর্শকরা।
তিন দিনব্যাপি ইউ এস ট্রেড শো চলবে ৯মে থেকে ১১মে পর্যন্ত। যার মাঝে বরবরের মতই আমেরিকান কোম্পানির ব্র্যান্ড হারল্যানের পণ্য সমৃদ্ধ রিমার্ক-হারল্যানের গ্র্যান্ড প্যাভিলিয়ন আলাদাভাবে দর্শনার্থীদের নজর কেড়েছে।
ক্রেতা ও দর্শনার্থীদের জন্য হারল্যান নিয়ে এসেছে বৃহৎ পরিসরে বুলেট লিপস্টিক, লিপ গ্লস, নেইল পলিশ ও জেল লাইনারের এক অভাবনীয় লাইনআপ। ম্যাট ফিনিশের বুলেট লিপস্টিকের সাথে ঠোঁটের কালার টেক্সচার হবে আরও ঘন ও আকর্ষণীয়, অন্যদিকে ডিউ ড্রপ ও গ্যালাকটিক গ্ল্যাম লিপ গ্লস ঠোঁটকে রাখবে সফট ও হাইড্রেটেড । এছাড়াও নেইল পলিশের ক্লাসিক, জেল, হলোগ্রাফিক ও গ্লিটারের ৪টি ভিন্ন ধরন, নখের সাজে যোগ করবে নতুন মাত্রা। শুধু তাই নয়, ১৬টি আলাদা শেডের কালার ভাইবস জেল লাইনার যেকোন উপলক্ষেই চোখের সৌন্দর্যকে করবে আরও নিখুঁত ও বৈচিত্র্যময়। এবং খুব শীঘ্রই হারল্যান তাদের প্রোডাক্ট রেঞ্জে যোগ করতে যাচ্ছে লিকুইড লিপস্টিকও। এত সব ভিন্ন ভিন্ন কালার কসমেটিকস পণ্যের সাথে ইউ এস ট্রেড শো’তে ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে হারল্যান। আর ক্রেতাদের কথা মাথায় রেখে এই সকল পণ্যেই থাকছে ২৫ শতাংশ মুল্যছাড়।
উল্লেখ্য, রিমার্ক-হারল্যানের সাথে এর আগে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, পরিমনি, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নাজিফা তুষি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।
রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে বলে জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া। তিনি আরও বলেন, নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় রিমার্ক প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ হারল্যান স্টোর যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।
Sunny / Sunny
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত
রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল
রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার
এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ
লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন
বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী
এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন
নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড
চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত