লালমনিরহাটে দুদকের দুর্নীতি প্রতিরোধ ও জনসচেতনতা বিষয়ক র্যালি
লালমনিরহাটে উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ ও জনসচেতনতা বিষয়ক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি শুধু সরকারি অফিস গুলোতেই সীমাবদ্ধ নেই। সমাজের প্রতিটি স্তরেই দুর্নীতি বাসা বেঁধে আছে।কেবল অভাবের তাড়নায় মানুষ দুর্নীতি করে-এটি সত্য নয়।,বিত্তশালী কর্মকর্তা বা ব্যক্তি তাদের আরো অর্থ সম্পদবৃদ্ধির লিপ্সায় দুর্নীতি করে থাকে।,সর্বোপরি মানুষের মধ্যে নীতি-নৈতিকতার ঘাটতি হলেই তারা দুর্নীতি করে।
বৃহস্পতিবার (৯মে) জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় জেলার প্রাণকেন্দ্র মিশনমোড় থেকে একটি র্যালি বাহির হয়।
দুর্নীতি দমন কমিশন কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত র্যালিতে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, দুর্নীতি দমন কমিশনের কুড়িগ্রাম সমন্বিত জেলার উপ পরিচালক সিরাজুল হক, সহকারী পরিচালক খালিদ মাহমুদ, উপ সহকারী পরিচালক মনিরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক , বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারন জনগন অংশগ্রহন করেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ সাংবাদিকদের বলেন, পৃথিবীর সব দেশেই কম-বেশি দুর্নীতি রয়েছে,লোভ ও অতিরিক্ত ভোগের আকাঙ্ক্ষা থেকেই দুর্নীতির উৎপত্তি হয়ে থাকে।ব্যক্তিগত লাভের জন্য সরকারি দায়িত্ব পালনের বিধিবিধান ও কর্তব্য থেকে বিচ্যুত হয়ে কাউকে কোনো সুবিধা দেয়ার নামই দুর্নীতি। ।
দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সমাজের প্রতিটি স্তরে শুদ্ধতা, নৈতিকতা, সত্যবাদিতা এবং সততা প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই এই দুর্নীতি প্রতিরোধ ও জনসচেতনতা বিষয়ক র্যালির মূল উদ্দেশ্য।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত