কুতুবদিয়ায় ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
প্রথম ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়ায় সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৭ হাজার ৩৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছহাব উদ্দিন কুতুবী (আনারস) পেয়েছেন ৫ হাজার ৫২২ ভোট।
অন্যদিকে আপন চাচা দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীও হতে পারেননি। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৭৪৬ ভোট। অবশ্য তিনি ভোটের আগে গুরুতর অসুস্থ হয়ে পরেন।তাঁকে জরুরি এয়ার এম্বুলেন্সে ঢাকা নেয়া হয়। যে কারনে তিনি নির্বাচনী মাঠে থাকতে পারেননি। তাছাড়া দলীয় লোকজন তাঁর বিপক্ষে কাজ করায় এমন সূচনীয় পরাজয় বলে ধারণা করছেন সমর্থকেরা। জেলা আ'লীগ সভাপতির পরাজয় নিয়ে দ্বীপ জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
এদিকে নির্বাচনের আগে প্রতিবেদকের করা জনমত জরিপ সত্য প্রমাণিত হয়েছে।
প্রতিবেদন লিংক -https://dailysokalersomoy.com/news/94801
বেসরকারি ফলাফলে ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে সাংবাদিক আকবর খাঁন উড়োজাহাজ প্রতীকে ১৯ হাজার ৯৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জুনাইদুল হক (চশমা) ১৩ হাজার ২৫২ ভোট পেয়ছেন।
এবং ফরিদ উদ্দিন তালুকদার (বই) প্রতীক নিয়ে ৩ হাজার ৪১৬ ভোট পেয়েছেন।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে হাসিনা আক্তার বিউটি কলস প্রতীকে ২১ হাজার ৪৫৯ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছৈয়দা মেহেরুন্নেছা (ফুটবল) ১৫ হাজার ১০ ভোট পেয়েছেন।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৯৭ হাজার ১৭০ জন। তারমধ্যে ৫১ হাজার ৫৬৯ জন পুরুষ ও ৪৫ হাজার ৬০১ জন নারী। ৩৬৭৬২ জন ভোটার ভোট প্রদান করেছেন। যা শতকরা ৩৭.৮৩ শতাংশ।
এমএসএম / এমএসএম
ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ
সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা
গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১
দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ
ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা