ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করলেন যুবসংহতি নেতা জুয়েল


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৫-২০২৪ বিকাল ৫:২৫
আগামী ৫ই জুন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র গ্রহনের শেষ দিনে বগুড়ার নন্দীগ্রামে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করলেন জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুবসংহতি নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল। বৃহস্পতিবার (৯ই মে) বিকেল সারে ৩টার সময় তিনি অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেন। 
 
এবিষয়ে যুবসংহতি নেতা আমিনুল ইসলাম জুয়েল বলেন, মা বাবার দোয়া নিয়ে নির্বাচনী মাঠে পদার্পন করলাম। আমি কারো প্রতিদ্বন্দী হতে চাইনা, প্রতিযোগী হতে চাই। জনগনের রায় নিয়ে জনগনের পাশে থাকতে চাই। 
 
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এবার ৫জন চেয়ারম্যান প্রার্থী, ৪জন ভাইস চেয়ারম্যান প্রার্থী, ২জন মহীলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। 
 
চেয়ারম্যান পদে রয়েছেন, (১) মো, রেজাউল আশরাফ জিন্নাহ, (২) নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, (২) উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদ আশরাফ মানুষ, (৩) আওয়ামীলীগ নেতা নজিবুল্লাহ মজনু (৪) সাবেক ইউপি চেয়ারম্যান সামছুর রহমান। 
 
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে রয়েছেন, (১) উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান শ্রী দুলাল চন্দ্র মহন্ত, (২) জাতীয় যুসংহতি  নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম (জুয়েল), (৩) উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শুভ আহমেদ (৪) এডভোকেট মোঃ ইলিয়াস আলী 
 
মহীলা ভাইস চেয়ারম্যান পদেঃ (১) বর্তমান মহীলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শ্রাবনী আক্তার বানু, (২) বগুড়া জেলা মহীলা আওয়ামীলীগের সদস্য মোছা, খালেদা বেগম।
 
এবার নন্দীগ্রামে মোট ৪৯টি কেন্দ্রে সর্বমোট ১ লক্ষ ৯৭ হাজার ১শ ৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির