ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

১৩ ঘণ্টা পর বরিশাল থেকে সব রুটে বাস চলাচল শুরু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ১:৪৭

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে বন্ধ থাকার পর বরিশাল থেকে দূরপাল্লাসহ সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১২টা থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়। বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ করে দেন মালিক সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিকরা।

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি ও মহানগর যুবলীগের সদস্য মমিন উদ্দিন কালু জানান, রাতে আনসার সদস্যদের গুলিতে এবং পুলিশের লাঠিচার্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনার প্রতিবাদে রূপাতলী বাস টার্মিনাল থেকে পর্যটনকেন্দ্র কুয়াকাটা ও খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭টি রুটে বাস চলাচল বন্ধ ছিল। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে বেলা সোয়া ১২টা থেকে ফের বাস চলাচল শুরু হয়।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক কিশোর কুমার দে জানান, যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচলের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।

এর আগে বুধবার (১৮ জুলাই) দিবাগত রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে কয়েক দফায় হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ৩০-৪০ জন আহত হন।

এমএসএম / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের