ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় মরা মুরগি বিক্রির দায়ে এক জন কে জেল দিলেন এসিল্যান্ড


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ১০-৫-২০২৪ বিকাল ৫:৪
গাজীপুরের কাপাসিয়ায় বৃহস্পতিবার (৯ মে) বিকালে মরা মুরগি বিক্রির দায়ে উপজেলার রাণীগঞ্জ বাজারে মোজাম্মেল নামে এক ব্যাবসায়ীকে ৭ দিনের জেল ও দশ হাজার টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমি।
 
উল্লেখ্য,এর আগে বুধবার (৮ মে) বিকালে কাপাসিয়া উপজেলার চেরাগ আলী এলাকায় স্থানীয়রা অর্ধ শতাধিক মরা মুরগির বস্তাসহ পিকাপটি আটক করে। পরে পিকাপের চালক মরা মুরগি নিয়ে কি করা হয় এ বিষয়ে কোনো সদত্তর দিতে পারেনি।
 
পিকাপের চালক জানায়, গত কয়েকদিন ধরে কাপাসিয়ার ডায়মন্ড পোল্ট্রি থেকে তিনি মরা মুরগি নিয়ে বোর্ডবাজার মনিরের কাছে পৌঁছে দেন। তবে সেখানে পৌঁছে দেওয়ার পর মনির এই মরা মুরগি নিয়ে কি করে সেটা তিনি জানেন না। এরপর এলাকাবাসী ৯৯৯ ফোন দিলে কাপাসিয়া থানা পুলিশ পিকাপটি আটক করে।
 
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম মোঃ লুৎফর রহমান বলেন, মরা মুরগীসহ পিকাপটি আটক করে মরা মুরগিগুলো মাটির নিচে পুতে রাখা হয়েছে। পিকাপের চালককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পিকআপ চালকের দেওয়া তথ্যমতে ডায়মন্ড পোল্ট্রির ম্যানেজারকে ডেকে আনা হয়েছিল। তবে তিনি অভিযোগের বিষয়ে অস্বীকার করেন। এ বিষয়ে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন