চৌদ্দগ্রামে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, প্রাইভেটকার জব্দ
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-২৮৩৮) জব্দ করেছে পুলিশ। শুক্রবার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
থানা সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মহাসড়কের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত এগারটায় চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ মাথায় মতিন মাইকের সামনে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী একটি সাদা প্রাইভেটকারকে দাঁড়ানোর সংকেত দিলে পুলিশকে দেখে পাইভেটকার চালক গাড়ী থামিয়ে কৌশলে পালিয়ে যায়। পরে থানার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে এর পেছনের ঢালার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত পাইভেটকারটি জব্দ করে পুলিশ। শুক্রবার সকালে থানায় এ সংক্রান্তে মাদক আইনে মামলা (মামলা নং-১০/১০.০৫.২০২৪ খ্রিস্টাব্দ) দায়ের করা হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত পাইভেটকারটি জব্দ করা হয়। পরে এ সংক্রান্তে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
এমএসএম / এমএসএম
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১