সিংগাইরে পচাঁ-বাসি, বিড়ালে খাওয়া খাবার খাইয়ে ব্যবসা করে হাজী নূর হোটেল
মানিকগঞ্জের সিংগাইরে পচাঁ-বাসি ও বিড়ালে খাওয়া খাবার বিক্রির অভিযোগ হাজী নূর হোটেলের মালিক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে। উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার থেকে বার বার সতর্ক ও জরিমানা করার পরও কোনো পাত্তাই দিচ্ছে না হোটেল মালিক নাসির উদ্দিন।
গত বুধবার সিংগাইর বাস স্ট্যান্ডে অবস্থিত বহুল আলোচিত নাসির উদ্দিনের মালিকানাধীন হাজী নূর হোটেলে সরকারি কর্মকর্তা ও সাংবাদিক খাবার খাওয়ার জন্য যান। বিকেল ৩ টার দিকে কয়েকজন সরকারি কর্মকর্তা খাবারের জন্য হোটেলে প্রবেশ করলে দেখেন বিড়াল খাবারের উপরে বসে খাবার নষ্ট করছে। বিষয়টি হোটেল মালিক নাসিরকে জানালে সে ওই অফিসারদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে।
অনেকেই অভিযোগ করে বলেন, অনেকদিনের রান্না করা বাসি খাবারও পরিবেশন করা হয়। এছাড়া অপরিচিত কাস্টমার পেলেই দাম রাখেন উচ্চমূল্যে।এসব বাসি,পচা, নষ্ট খাবার বিক্রি করেই বেশ দাপটের সাথে চলছে হাজী নূর হোটেল।
আরো জানান, একাধিকবার এই হোটেল মালিককে ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা করলেও তিনি এসবের কোনো তোয়াক্কাই করেননা। স্থানীয় একাধিক ব্যাক্তি তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।
এ বিষয়ে হাজী নূর হোটেলের মালিক নাসির উদ্দীন বলেন, স্যাররা আইসা জরিমানা কইরাই চইলা যায়, আমি আমার মত আমার ব্যবসা কইরা যাইতাছি। আমি কাউরো ভয় পাইনা।
আরো বলেন, বিড়ালে খাইছে সমস্যা নাই, প্রতিদিনই এরকম খায়। বিড়াল খাইছে তাই আমার এতো খাবার কি ফালাইয়া দিমুনাকি?
এবিষয়ে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসু বলেন, নিরাপদ খাদ্য ব্যবহারের জন্য আমরা সব সময় নজরদারিতে রাখি। এবিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর