ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

টেনেটুনে দেড়শ পার করল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৫-২০২৪ দুপুর ১১:৩৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের বড় দুশ্চিন্তা টপ অর্ডার ব্যাটারদের অফ ফর্ম। যা জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতেও আরেকবার দেখা গেল। ১৫ রানে ৩ উইকেট হারানোর টাইগারদের বড় পুঁজির আশা দেখিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল শান্ত। টাইগার অধিনায়ক ধীরগতির ইনিংস খেললেও, রিয়াদ আউট হন অষ্টম টি-টোয়েন্টি ফিফটি করে। শেষদিকে জাকের আলীর ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৭ রান। জিম্বাবুয়ের বিপক্ষে আগের চার ম্যাচেই জিতেছে বাংলাদেশ।

ফলে হোয়াইটওয়াশের পাশাপাশি ভালো ব্যাটিং পারফরম্যান্স দেখানোই মূল লক্ষ্য ছিল স্বাগতিকদের। সেটা কতটা পূরণ হয়েছে সেটি সবার সামনে উন্মুক্ত। তবে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এই সিরিজের ফল নিয়েই হয়তো তৃপ্তি পেতে চাইবে টাইগাররা। টাইগারদের মাঝারি স্কোরে আজ বড় অবদান মাহমুদউল্লাহর। ৪৪ বলে ৬টি চার ও এক ছক্কায় ৫৪ রান করলেন তিনি। এ ছাড়া শান্ত ৩৬ এবং জাকের ২৪ রান করেছেন। 

এমএসএম / এমএসএম

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!