রোনালদোকে ট্রফিশূন্য রাখল আল হিলাল, মেয়েকে নিয়ে নেইমারের উদ্যাপন
এবারও সৌদি প্রো লিগ জেতা হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর। গতকাল রাতে পয়েন্ট তালিকার সবচেয়ে নিচের দল আল হাজমকে ৪-১ গোলে হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে নেইমারের দল আল হিলাল।
নেইমার অবশ্য আল হিলালের হয়ে এ ম্যাচে খেলেননি। চোটের কারণে গত বছরের অক্টোবর থেকেই মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান তারকা। তবে মেয়েকে নিয়ে নেইমারের শিরোপা জয় উদ্যাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচার করেছে আল হিলাল।
সৌদি প্রো লিগে আল হিলাল শিরোপা জয় নিশ্চিত করেছে চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত থেকে। ৩১ ম্যাচের একটিতেও হারেনি তাঁরা। ২৯ জয় আর ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৯। সমান ম্যাচে আল নাসরের পয়েন্ট ৭৭। ২৫টি জয়, ২ ড্র আর ৪ হার নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোনালদোর দল। বাকি থাকা ৩ ম্যাচের সব কটিতে জিতে পুরো ৯ পয়েন্ট পেলেও আর আল হিলালকে ছুঁতে পারবে না তারা।
৩৯ বছর বয়সী পর্তুগিজ তারকা রোনালদোকে আরও একটি হতাশা আল হিলাল ‘উপহার’ দিতে পারে ৩১ মে। সেদিন কিংস কাপের ফাইনালে জেদ্দায় আল নাসরের মুখোমুখি হবে তারা।
Israt / Israt
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!