পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ
তালেবানরা আফগান মসনদ দখলের পর শঙ্কা জেগেছিল আফগানিস্তান ক্রিকেট নিয়ে। ঘুরপাক খাচ্ছিল একটা প্রশ্নই, কি হতে যাচ্ছে রশিদ-নবীদের! তারা কি আবার বাইশ গজে ফিরতে পারবে? এমনকি শঙ্কা জেগেছিল আসন্ন বিশ্বকাপ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ মাঠে গড়ানো নিয়েও। তবে সব শঙ্কা উড়িয়ে দিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
রশিদ-নবীদের ক্রিকেটে অনিশ্চয়তার সেই কালো মেঘ সরে গেছে। আফগানদের ক্রিকেটে তালেবানের কোন ধরনের হস্তক্ষেপ থাকবে না বলেও আশ্বস্ত করেছেন এসিবির প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি। এদিকে বুধবার পাকিস্তান সিরিজের জন্য অনুশীলনে ফিরেছেন আফগান ক্রিকেটাররা। আফগান ক্রিকেট বোর্ড এসিবি জানিয়েছে, খুব দ্রুতই পাকিস্তানের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কায় যাবে আফগানিস্তান ক্রিকেট দল।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করে এসিবি। সেখানে তারা জানায়, ‘পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে শীঘ্রই শ্রীলঙ্কা সফরে যাবে আফগান জাতীয় ক্রিকেট দল।’
দুই দলের সিরিজটি হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে। কিন্ত সেখানে আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হওয়ায় ভেন্যু বদলে নিয়ে যাওয়া হয়েছে শ্রীলঙ্কায়। তবে নিরপেক্ষ ভেন্যু হাম্বামটোটায় নির্ধারিত সময়ে সিরিজটি মাঠে গড়ানো কিনা, তা নিয়ে অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, আফগানদের টি-টোয়েন্টি অধিনায়ক ও অন্যতম সেরা স্পিনার রশিদ খান এবং দলের অলরাউন্ডার মোহাম্মদ নবী বর্তমানে ইংল্যান্ডে আছেন। দ্য হান্ড্রেট টুর্নামেন্টে খেলছেন দুজনেই। রশিদ আর নবী টুইটারে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে নিজেদের উদ্বেগের কথাও জানিয়েছিলেন।
তবে সব ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কার হাম্বানটোটায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান ও আফগানিস্তান।
প্রীতি / প্রীতি
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ
অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি