জয়পুরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যত, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি” এই প্রতিপাদ্য কে নিয়ে “নার্সিং ইনস্টিটিউট জয়পুরহাট” এর উদ্যোগে জমকালো আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৪ পালিত হয়েছে।
আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০৪ তম জন্মদিনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়, যিনি আধুনিক নার্সিংয়ের পথপ্রদর্শক হিসেবে পরিচিত।
রবিবার সকালে নার্সিং ইনস্টিটিউট জয়পুরহাট এর নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মোছাঃ আকলিমা খাতুন এর নেতৃত্বে একটি র্যালি আধুনিক জেলা হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে জয়পুরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে নার্সিং ইনস্টিটিউট জয়পুরহাটের কনফারেন্স রুমে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাট সিভিল সার্জন ডা. মুহা: রুহুল আমিন,২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক, আরএমও
ডাঃ মোঃ শহীদ হোসেন সহ নার্সিং ইনস্টিটিউট জয়পুরহাট এর সকল নার্সিং ইন্সট্রাক্টর ও সকল বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
“নার্সিং ইনস্টিটিউট জয়পুরহাট”- এর নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মোছাঃ আকলিমা খাতুন বলেন আন্তর্জাতিক নার্সেস দিবস সারা বিশ্বের ন্যায় আমাদের জয়পুরহাটে ও যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে নার্সিং ইনস্টিটিউটের সকল নার্সিং ইন্সট্রাক্টর ও সকল বর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সফল ভাবে নার্সেস দিবস পালিত হচ্ছে । ভবিষ্যৎতে সকলের সহযোগিতায় এই রকম আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ