বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হতে যাচ্ছেন: বাবলু মৃধা
৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯মে অনুষ্ঠিতব্য শরীয়তপুর গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা ভাইস চেয়ারম্যান হতে যাচ্ছেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদ হোসেন বাবলু মৃধা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রির্টানিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা। বাবলু মৃধা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পদে রয়েছেন। ইতিমধ্যে সামাজিক যোগযোগ ফেসবুকে অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এরই মধ্যে রোববার (১২-মে) গোসাইরহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম ও শাহাদাৎ হোসেন দুজনই ব্যক্তিগত সমস্যা দেখিয়ে তাদের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসারের কাছে। তিনি প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন এমদাদ হোসেন বাবলু মৃধা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়ায় বর্তমান ভাইস চেয়ারম্যান এমদাদখহোসেন বাবলু মৃধা বলেন, বর্তমান শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এপির দিকনির্দেশনায় আগামী ৫ বছরে গোসাইরহাট উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে পরিণত করে জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করবো। আমি অত্যন্ত ভাগ্যবান যে,আগামী ৫ বছরও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করতে পারবো।অতীতের মত ভবিষ্যতেও আমি এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করে যাবো।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied