উত্তরা ৫১ নং ওয়ার্ডে চলমান উন্নয়ন নিয়ে সেক্টরবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫১ ওয়ার্ডের চলমান উন্নয়ন নিয়ে রবিবার রাত ৯টায় ১২ নং সেক্টরস্থ লাভলীন কনভেনশন সেন্টারে উত্তরা ৫১ নং ওয়ার্ডের ১১, ১২,১৩ ও ১৪ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ২০২৪-২৬ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক ও ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব খসরু চৌধুরী।
উক্ত মতবিনিময় সভায় মুহাম্মাদ মুমতাজুল করিমের সঞ্চালনায় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর শরীফুর রহমানের সভাপতিত্বে চলমান উন্নয়ন নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চলমান উন্নয়ন মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান তাসলিমা বেগম, ধামরাই পৌরসভার মেয়র, গোলাম কবির, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি বিএম ফরমান আলী।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, শরীফ সান্টু, সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেন, ১১ সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, আলতাফ হোসেন সরকার, ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহিদ হোসেন (অবঃ) সাধারণ সম্পাদক, শাহনাজ পান্না, ১৪ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, শাহ আলমসহ সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নবনির্বাচিত বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ উপস্থিত।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন