ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

উত্তরা পাবলিক লাইব্রেরি'র ৩২ জন মাকে রত্নগর্ভা মা সম্মাননা প্রদান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৩-৫-২০২৪ দুপুর ১২:৫৫

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, আমাদের পারিবারিক মূল্যবোধ রক্ষার ওপর জোর দিতে হবে।  রবিবার (১২ মে) বিকেলে বিশ্ব মা দিবস উপলক্ষে উত্তরা লেডিজ ক্লাব হলে উত্তরা পাবলিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত রত্নগর্ভা মা সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান ২০২৪-এ প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

এখন প্রতিষ্ঠিত সন্তানদের পিতা-মাতাকেও বৃদ্ধাশ্রমে থাকতে দেখ যাচ্ছে উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, ‘এটা আমাদের চিরাচরিত ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক। এখন পশ্চিমা দেশেও যৌথ পরিবারের গুরুত্বের কথা বলা হচ্ছে।

আজকের যুবসমাজ, যারা নিজেরাও শিশু বা কিশোর-কিশোরীদের বাবা-মা, তারা আগামীতে প্রৌঢ় হবেন মন্তব্য করে ভূমিমন্ত্রী তাদের আহ্বান করে বলেন, ‘যেভাবে আপনার বার্ধক্যে আপনি আপনার সন্তানদের থেকে শ্রদ্ধা ও ব্যবহার চান, সেইভাবে আজ আপনার মা-বাবাকে সম্মান করুন এবং নিজের সন্তানদের কাছে উদাহরণ স্থাপন করুন।’রত্নগর্ভা পুরষ্কার প্রাপ্ত মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের আত্মত্যাগের কারণে বাংলাদেশ সুনাগরিক পেয়েছে যারা দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছে।’অনুষ্ঠানে সম্মানিত  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহিদা তারেখ দিপ্তী, স্থানীয় কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন, ডিএনসিসি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম।উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তরা লেডিস ক্লাবের সভাপতি ইসমে আরা হানিফ।

অনুষ্ঠানে তিনজন রত্নগর্ভা মা তাদের নিজের অভিব্যক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানে ৩২ জন মাকে রত্নগর্ভা মা সম্মাননা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার