ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বোতল কাণ্ডের পর হেলমেট পরে অটোগ্রাফ দিলেন জোকোভিচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৫-২০২৪ দুপুর ১:৮

দুদিন আগে ইতালিয়ান ওপেনে ভক্তদের অটোগ্রাফ দিতে গিয়ে অনাকাঙ্খিত পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। খেলার ফাঁকে ভক্তদের সই দেওয়ার সময় ওপর থেকে একটি শক্ত পানির বোতল পড়লে মাথায় আঘাত পান ২৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা।

এই ঘটনার পর সতর্ক হয়ে পড়েছেন সার্বিয়ান তারকা। ভক্তদের ফের অটোগ্রাফ দিতে আসেন মাথায় হেলমেট পরে! তবে এই ঘটনায় সমর্থকদের মাঝে হাস্যরসও সৃষ্টি হয়। অনুশীলনে ফারো ইটালিকোতে এসে জোকোভিচকে এমনটি করতে দেখা যায়। যেখানে ৩৬ বছর বয়সী সাইকেলিং এর হেলমেট পরেছেন।

এর আগে গত শুক্রবার অটোগ্রাফ দিতে গিয়ে আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েন জোকোভিচ। মূলত, এক ভক্তের ব্যাগ থেকে পড়ে যায় বোতলটি। সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যান নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা। তবে আঘাত খুব বড় নয় বলেই মনে হচ্ছে। সেই ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড়ের মাঝে এক ভক্তের ব্যাগ থেকে হঠাৎ বোতলটি জোকোভিচের মাথায় পড়ে। এটি ইচ্ছাকৃত কোনো ঘটনা নয়, নিছক একটি দুর্ঘটনা। এক ভক্ত জোকোভিচকে অটোগ্রাফ দেওয়ার জন্য ওপরের স্ট্যান্ড থেকে ডাক দেয়, তখনই হঠাৎ ব্যাগ থেকে বোতলটি পড়ে জোকোভিচের মাথায় আঘাত করে। পরে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা শেষে তিনি হোটেলে ফিরে যান। চোট নিয়ে আশঙ্কার কিছু নেই বলেও জানায় কর্তৃপক্ষ।

এদিন ম্যাচে ফ্রান্সের কোরেন্টিন মৌতেতকে ৬-৩, ৬-১ সেটে হারিয়েছেন জোকোভিচ, পৌঁছে গেছেন তৃতীয় রাউন্ডে। সামনেই গ্র্যান্ড স্লাম মর্যাদার ফরাসি ওপেন। মূলত, সেই টুর্নামেন্টের প্রস্তুতি সারতেই ইতালিয়ান ওপেনে খেলছেন জোকোভিচ।

 

Israt / Israt

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!