লালমনিরহাট হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে মজনু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত আসামি শাহাজ উদ্দিন ওরফে সাতদিন। তিনি জেলার পাটগ্রাম উপজেলার ধবল সূতি গ্রামের বাসিন্দা। এ মামলায় অপর আসামী রহিমা বেগমকে খালাস দিয়েছে আদালত।
সোমবার(১৩ মে) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।আদালত ও এজাহার সূত্রে জানাযায়, ২০২০ সালের ১ আগষ্ট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মজনু ইসলামকে ধরলা নদী থেকে পাথর তোলাকে কেন্দ্র করে একই এলাকার শাহাজ উদ্দিন লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত মজনুকে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মজনুকে রংপুর মেডিকেল কলেজ নেওয়ার পতে মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা আলতাফ হোসেন বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে আদালত মামলার দীর্ঘ শুনানি শেষে আসমী শাহাজ উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাস কারাদন্ডের আদেশ দেয়। মামলার অপর আসামাী রহিমা বেগমকে খালাস দেন আদালত।
এ রায়ে নিহতে ভাই মজিদুল ইসলাম বলেন, ২০২০ সালে পাথর তোলাকে কেন্দ্র করে রড দিয়ে মাথায় পিটিয়ে আমার ভাই মজনুকে হত্যা করেছে শাহাজ উদ্দিন। দীর্ঘদিন পর আজ আদালত রায় দিয়েছে। আমরা ন্যায় বিচার পেয়েছি।
লালমনিরহাট জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আদালত উভয় শুনানি শেষে আসামি শাহাজের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক মাস কারাদন্ডের দিয়েছে। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত