কোপার ফাইনালের আগে মেসির কথা শুনে কান্না শুরু করেছিলাম
২৮ বছরের অপেক্ষা। এক-দুই দিন তো আর না। মাঝে দীর্ঘ এক পথ। অনেকবার আর্জেন্টিনা কাছাকাছি গিয়েও ছুঁয়ে দেখতে পারেনি শিরোপা। অবশেষে সব প্রতীক্ষার অবসান হয়েছে গত মাসে। ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আলবিসেলেস্তরা।
ওই ফাইনালের আগে আর্জেন্টিনার খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন মেসি। যেটা নাকি কাঁদিয়েছে দলের ফরোয়ার্ড পাপু গোমেজকে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন এই ফুটবলার।
তিনি বলেছেন, ‘লিও ফাইনাল ম্যাচের আগে কথা বলতে শুরু করল। সত্যিটা হচ্ছে তার কিছুই আমার মনে নেই। কারণ আমি কাঁদছিলাম। সে আামদের প্রচেষ্টার ব্যাপারে বলছিল, পরিবার এবং বাচ্চাদের যে কান্না ছিল, তার কথা বলছিল।’
টানা তিন ফাইনালে হেরেছিল আর্জেন্টিনা। এর মধ্যে ছিল ২০১৪ বিশ্বকাপও। জার্মানির কাছে ১১৪তম মিনিটে গোল খেয়ে কান্নায় ভেঙে পড়তে হয়েছিল আলবিসেলেস্তেদের। ওই ম্যাচের চার জন ছিলেন কোপার ফাইনালের দলে।
তাদের জিততে চাওয়া নিয়ে পাপু গোমেজ বলেন, ‘সত্যি বলতে, হ্যাঁ। মেসি, ওটামেন্ডি, কুন আগুয়েরো ও ডি মারিয়ার জন্য জিততে চেয়েছি। যারা ফাইনালগুলো হেরেছে, তারা খুব ভালোভাবে চাইছিল।’
এমএসএম / এমএসএম
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি