সদর উপজেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ‘জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়’
জয়পুরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সদর থানা উচ্চ বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয় বিদ্যালয়টি।গতকাল সোমবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই এই প্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার সাথে সাথে দেশ ও দশের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।শিক্ষক ও কর্মচারীদের মেধা ও পরিশ্রমে এই স্কুল আজ সর্বমহলে প্রশংসিত হয়। স্কুলের অর্জন রাখতে ও পরিসর বৃদ্ধি করতে সকলের সহায়তা ও পরামর্শ প্রয়োজন।জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম বলেন, জয়পুরহাট সদর উপজেলায় ৪৬টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল, নতুন কারিকুলামের উপর প্রশিক্ষিত শিক্ষকগণ, জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহে সর্বোচ্চ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় এই বিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত তারা তত বেশি উন্নত। এই শিক্ষার আলো ছড়িয়ে দিতে সদর থানা উচ্চ বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা কর
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied