গোপালগঞ্জে নিখোঁজের একদিনপর সাংবাদিক মোঃ তপু শেখের ছেলের লাশ উদ্ধার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিখোঁজের একদিন পর নদীর পাড় থেকে সাংবাদিক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ তপুর শেখের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ মে) বিকালে উপজেলার দাড়িয়ারকুল নদীর পাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। গত শনিবার (১১ মে) নিখোঁজ হয় আরমান। নিহত ইজিবাইক চালক আরমান শেখ টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের মুন্সিরচর গ্রামের সাংবাদিক তপু শেখের ছেলে।টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মত শনিবার (১১মে) সকালে ইজিবাইক নিয়ে বের হয় আরমান। ঐ দিন দুপুর ২ টার দিকে সর্বশেষ তার স্ত্রীর সাথে মোবাইলে কথা হয়। তারপর থেকে পরিবারের কেউ আরমানের সাথে যোগাযোগ করতে পারেনি। এরপর গতকাল রবিবার বিকালে স্থানীয়রা দাড়িয়ারকুল নদীর পাড়ে লাশটি দেখে থানায় খবর দেন। তখন পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি আরও বলেন, মৃত ইজিবাইক চালকের মাথায় ও থুতনির নিচে ধরানো অস্ত্র দিয়ে জখমের চিহ্ন পাওয়া গেছে। ইজিবাইকটি এখনো নিখোঁজ রয়েছে। এবিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড