ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে মাদকসেবীর ১ বছরের সাজা


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ৪:৫৬

ঢাকা জেলার দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়া আলাউদ্দিনের বাড়ির পেছনের চক থেকে হেরোইন সেবনরত অবস্থায় মো. রমজান আলী (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে দক্ষিণ শিমুলিয়া আলাউদ্দিনের বাড়ির পেছনের চক এলাকা থেকে হেরোইন সেবনরত অবস্থায় ০.০১ গ্রাম হেরোইনসহ ফুলতলা পুলিশ ফাঁড়ির এস আই জসিনের নেতৃত্বে তাকে আটক করা হয়। রমজান আলী মালিকান্দার আলমগীরের ছেলে।

জানা গেছে, ‍আটকের পর রমজান ‍আলীকে দুপুরে দোহার উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯(১)-এর খ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

এ সময় ফজলে রাব্বি বলেন, মাদক ক্রয়-বিক্রয় ও সেবনকারীকে কোনো ছাড় দেয়া হবে না। দোহার থেকে মাদককে জিরো টলারেন্সের নিচে নামিয়ে আনব। মাদকের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

এ বিষয়ে সাইনপুকুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর বলেন, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে হেরোইন সেবনরত অবস্থায় রমজান ‍আলীকে আটক করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন