ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন: নেতা নয় সেবক হতে এসেছি


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৫-৫-২০২৪ দুপুর ১২:৫৩

আসন্ন পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস বলেছেন, আমি এই জনপদের সন্তান,কারোর ভাই,সন্তান। আমি সবসময় মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলাম আছি। নিজের কোন চাওয়া পাওয়া নেই আমার। আমি জনগনের কল্যাণে কাজ করতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে সন্ত্রাস ও মাদক মুক্ত উপজেলা তৈরি করবো। জনগন যেন সেবা পায় সেটা নিশ্চিত করে একটি মডেল উপজেলা পরিষদ হিসেবে পাইকগাছা বাসীকে উপহার দিবো। উপজেলা থেকে জনগণের ন্যায্য অধিকার আদায় হবে আমার জন্য প্রথম কাজ। মঙ্গলবার সন্ধ্যায় পাইকগাছা উপজেলার কপিলমুনিতে মেহেরুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন। নির্বাচনে কোনো প্রকার বাধার সৃষ্টি হচ্ছে কেনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কর্মীদের কাজ না করার জন্য হুমকি ও চাপ দিচ্ছে অন্যান্য প্রার্থীদের কর্মী- সমার্থকরা। তিনি আরো বলেন, আমি জনগনের ভোটে উপজেলা চেয়ারম্যান হতে এসেছি। কাউকে হুমকি ধামকি দিয়ে ভোট করার চেয়ে সাধারণ মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। তিনি আরো বলেন, উপজেলা বাসী ব্যক্তিগতভাবে আমাকে জানে ও চেনে। আমি আমার জন্য নয় পাইকগাছা বাসীর জন্য কাজ করার স্বার্থে প্রার্থী হয়েছি। তিনি বলেন,আপনাদের(সাংবাদিকদের) মাধ্যমে আমার উপজেলা বাসীকে জানাতে চায়, আমি কখনো নেতা নয়, সেবক হিসেবে আপনাদের মাঝে ছিলাম'আছি' থাকবো। এসময় উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কপিলমুনি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আফসার আলী, মেহেরুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, বিশিষ্ট সমাজ সেবক এম বুল বুল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সাধন চন্দ্র ভদ্র,কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বজলুর রহমান,সাধারন সম্পাদক ইকবাল হোসেন খোকন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক অলোক মজুমদার,কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান মোল্লা,সাংগঠনিক সম্পাদক আকাশ মোড়ল,অমৃত,,তন্ময়, রবীন,মিনার, ফারুখ,মৌমিন, শ্রীকান্ত,শুভ প্রমুখ। সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তিনি উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান