ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দুর্নীতির অভিযোগে পাইকগাছা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসানকে বদলী


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৫-৫-২০২৪ বিকাল ৫:৪৯

খুলনার পাইকগাছা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআর ডি বি) রাজিবুল হাসানকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ক্ষমতার অপব্যবহার ও রুঢ় আচরণে অভিযোগে বদলীর আদেশ দিয়েছেন পল্লী উন্নয়ন বোর্ড। জানা যায়, পাইকগাছা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান গত ৩ বছরে ধরে পাইকগাছায় চাকরির সুবাদে বাসা না নিয়ে অফিসে থাকা ,কৃষক সমিতি,গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের প্রশিক্ষণ ভাতা, সমিতির ম্যানেজারদের ভাতা,অচল সমিতির ম্যানেজারের ভাতা আত্মসাৎ,রুঢ় আচরণে অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজিবুল হাসান কে সাতক্ষীরা জেলার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলায় বদলী করেন।যার স্বারক নং ৪৭.৬২.০০০০.২০৪.০০.০৩৪.১৭.৪০০০ তাং ৬/৫/২৪ তারিখে উপ পরিচালক (প্রশাসন)আক্কাস আলীর সাক্ষরিত এক পত্রে জানা যায়।এ বদলীর আদেশ শুনে কর্মকর্তা রাজিবুল হাসান  সোমবার উপজেলার ৭৫ টি সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির মধ্যে সচল ৫৫ টি অচল ও  ২০ টি সমিতির ম্যানেজারদের ৪ মাসের ২ হাজার ৫ শত টাকা হারে সর্বমোট ১০ হাজার টাকা করে সম্মানিত ভাতা বিতরণ করার কথা। অথচ ২০ টি সমিতির ম্যানেজারদের টাকা প্রদান না করে কাগজে কলমে দেখিয়ে বেমালুম হজম করেছেন। সচল ৫৫ টি সমিতির ম্যানেজারদের ১০ হাজার টাকা না দিয়ে ভ্যাট কর্তনের নাম করে ৮ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।বাকী টাকা অফিসার রাজীবুল হাসান আত্মসাৎ করে করে বুধবার দুপুরে উপজেলা থেকে ছাড়পত্র নিয়েছেন। এদিকে এই দুর্নীতিবাজ অফিসারের বদলীর খবরে সমিতিতে আনন্দ দেখা যায়।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান