পাইকগাছায় চলাচলের জন্য ২১ বছর পর ৫৫ টি পরিবারের জন্য রাস্তা নির্মাণ
পাইকগাছায় ২১বছর পর ৫৫ টি পরিবারের চলাচলের জন্য নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে উপজেলার গড়ইখালী ইউনিয়ন পরিষদের দক্ষিণ ও পুর্বপাশে ৫৫টি পরিবার বসবাস করে আসছে। দীর্ঘ ২১ বছর যাবৎ তাদের যাতায়তের কোন রাস্তা ছিলনা। ইউনিয়ন পরিষদের মাঠ ও পাবলিক কবরখানা দিয়ে চলাচল করতো পরিবার গুলো। ফকির আবাদ মৌজায় অবস্থিত খালের পাশে তাদের বসবাস। খালের জায়গা বসতিরা যে যার মত দখলও করে নিয়ে ভোগ দখল করছে। এলাকাবাসীর দীর্ঘদিন রাস্তার দাবী করে আসছে। কিন্তু কেউ জায়গা না দেয়ায় এ দাবী আদায় হয়নি বলে সৃথানীয়রা জানান। সম্প্রতি এলাকাবাসীর দাবী ও গণ স্বাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু কর্মসৃজন কর্মসূচির লোক দিয়ে সরকারী খালের উপর দিয়ে নতুন রাস্তা নির্মান করছেন। যার দৈর্ঘ্য ৫০০ ফুট ও প্রস্থ ১০ ফুট। এর ফলে ৫৫ টি পরিবারের প্রায় শতাধিক লোকের নতুন রাস্তা দিয়ে চলাচলে সুযোগ সৃষ্টি হয়েছে। এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য গাউসুল হক বলেন ৫৫ টি পরিবার ২১ বছর যাবৎ রাস্তা ছাড়াই এলোমেলো চলাচল করছে। ছিল চরম ভোগান্তিতে। ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু বলেন, কিছু বাঁধা বিঘ্ন থাকায় রাস্তাটি নির্মাণ করতে বিলম্ব হয়েছে। এ রাস্তাটি হওয়াতে কবরখানার পবিত্রতা রক্ষা ও ইউনিয়ন পরিষদের সম্পদ-সম্পত্তি সুরক্ষিত থাকবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied