উত্তরায় নকশা বহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ
রাজধানীর উত্তরায় এলাকায় নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উচ্ছেদ অভিযান চালিয়েছে।এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুল হক।
এসময় উত্তরা সেক্টর-১১ এর ১০ নম্বর রোডে নকশা বহির্ভূত ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষণিক ভাবে ভবনটিতে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং নির্মাণাধীন ভবনে জমা পানি থাকায় সিটি করপোরেশন মশক নিধন আইনে আরো ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ২/১ আওতাধীন উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ও ভয়েড এ ব্যতয় পাওয়া গেছে। প্রাথমিকভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দিয়েছি। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামসুল হক আরো বলেন, রাজধানীকে বাসযোগ্য করতে আমাদের ৩/৪ টি টিম প্রতিদিন উচ্ছেদ পরিচালনা করছে। যে সকল ভবন রাজউকের নিয়ম অমান্য করে নির্মাণ করা হবে তাদের বিরুদ্ধে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন রাজউক জোন-২/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী পলাশ সিকদার, সহকারি অথরাইজড অফিসার খাইরুজ্জামান, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক এবং মোঃ আবু হেনা, ইমারত পরিদর্শ আমিন কবির, মাসুদুর রহমান সহ আরো কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এমএসএম / এমএসএম
মিথ্যা অভিযোগে অফিস সহায়ক ঘুরছেন দ্বারে দ্বারে
মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির
মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত
ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান
নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল
টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন
১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে
রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান