ভোলায় এলজিইডির ক্রিলিক আয়োজিত ছাত্রছাত্রীদের জলবায়ু সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
১৬ মে ভোলা এলজিইডি প্রশিক্ষণ কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প (ক্রিম) এর মাধ্যমে বাস্তবায়িত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মোঃ আবদুল হাকিম প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ উদ্বোধনকালে মো. আবদুল হাকিম বলেন, এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান দক্ষতার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতি, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযানে তাদের নিজ নিজ এলাকায় জনগণ ও নিজ পরিবারে সচেতনতা বৃদ্ধির জন্য অধিক দায়িত্বশীলতার হতে পারবে। ছাত্রাবস্থায় প্রশিক্ষণ গ্রহণ করলে আত্মবিশ্বাস, নেতৃত্বের বিকাশ, দলগত দক্ষতা, ব্যক্তিগত শৃঙ্খলা, চিন্তাচেতনার বিকাশ, সচেতনতা সৃষ্টি, ব্যক্তিগত ও সামাজিক জীবনযাত্রার মান বিকাশে সহায়তা করে। ফলে পরবর্তী সময় কলেজ-বিশ্ববিদ্যালয় এবং কর্মজীবন জলবায়ু ও পরিবেশন সচেতন নাগরিক হিসেবে তৈরি হতে সহায়তা করবে। তিনি নিয়মিত লেখা-পড়ার পাশপাশি জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা, প্রতিকূল পরিবেশে খাপ খাওয়ানো এবং সক্ষমতা বাড়ানোর জন্য ছাত্রছাত্রীদের সক্ষমতা বাড়ানোর আহবান জানান।
প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলীল। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি-ক্রিলিকের প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ, জলবায়ু বিশেষজ্ঞ ফারুক বিশ্বাস ও পাবলিক রিলেশন এন্ড মার্কেটিং স্পেশালিস্ট সৈয়দ মাহবুব আহসান। প্রশিক্ষণে ভোলা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের একশজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
Sunny / Sunny
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড