ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশের দুই প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৫-২০২৪ দুপুর ১০:৫৯

বিশ্বকাপের এখনও দুই সপ্তাহ বাকি থাকলেও বাংলাদেশের বিশ্বকাপ সফর শুরু হয়ে গেছে। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্র পৌঁছেছে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। 

এরপর দুটি প্রস্তুতি ম্যাচ খেলে মূল আসরের প্রস্তুতি সারবে। শুক্রবার আইসিসি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে। সেখানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে ম্যাচ পেয়েছে। সূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৮ মে টেক্সাসের গ্রান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। 

এরপর বিশ্বকাপের মূল আসর শুরুর একদিন আগে অর্থাৎ ১ জুন ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। যদিও ভেন্যু এখনও চূড়ান্ত করেনি আইসিসি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলে তাদের বিপক্ষেই প্রস্তুতি ম্যাচ হওয়ায় দলের কিছুটা আক্ষেপ থাকতে পারে। 

আইসিসির সূচি অনুযায়ী, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হবে ২৭ মে থেকে। প্রথমদিন কানাডা-নেপাল, ওমান-পাপুয়া নিউগিনি ও নামিবিয়া-উগান্ডা মুখোমুখি হবে। পরের দিন শ্রীলঙ্কা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া-নামিবিয়িা মুখোমুখি হবে। প্রস্তুতি ম্যাচে পরপর দু’দিন ম্যাচ খেলার ক্লান্তি নিয়ে নামিবিয়ার আপত্তি থাকতে পারে। যদিও অজিদের বিপক্ষে ম্যাচ পাওয়াই তাদের জন্য বড় বিষয়।

২৯ মে দক্ষিণ আফ্রিকা নিজেদের মধ্যে একটি গা গরমের ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন আফগানিস্তান এবং ওমান প্রস্তুতি ম্যাচ খেলবে। ৩০ মে নেপাল-যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড-উগান্ডা, নেদারল্যান্ডস-কানাডা, নামিবিয়া- পাপুয়া নিউগিনি এবং ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ম্যাচ রাখা হয়েছে। ৩১ মে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা মাঠে নামবে। স্কটল্যান্ড খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড কোন প্রস্তুতি ম্যাচ খেলবে না।  

এমএসএম / এমএসএম

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!