ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় অ‌গ্নিনির্বাপক ছাড়াই ৪'শ গ‌্যাস সি‌লিন্ডার মজুদ; ৫০ হাজার টাকা জ‌রিমানা


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৭-৫-২০২৪ দুপুর ১১:৪৬

কুতুব‌দিয়া ধুরুংবাজা‌রে অ‌গ্নিনির্বাপক ব‌্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণ পরিবেশ এল‌পি গ‌্যাসের ৪'শ অধিক সি‌লিন্ডার মজুদ রাখায় শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে আটক করা হয়। কিন্তু পরে ছেড়ে দেন।

বৃহস্প‌তিবার (১৬ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে এ জরিমানা আদায় করেন উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার মোহাম্মদ মঈনুল হো‌সেন চৌধুরী ।

জানা যায়, কুতুবদিয়ার আনাচকানাচে যত্রতত্র বি‌ভিন্ন দোকা‌নে ঝুঁ‌কিপূর্ণভাবে গ্যাস সি‌লিন্ডার বিক্রয়ের জন‌্য সরবরাহ করে আসছে ধুরুং বাজারের শ‌হিদুল‌ নামের এক ব্যক্তি।

বৃহস্প‌তিবার বিকাল সা‌ড়ে ৩ টার দি‌কে ধুরুংবাজা‌রে তার মালিকানাধীন আল্লাহর দান নামক  এল‌পি গ‌্যাস সি‌লিন্ডারের গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। গোডাউ‌নে ঝুঁকিপূর্ণভাবে অ‌গ্নি‌নির্বাপক ব‌্যবস্থা না রেখে  ৪'শ অধিক গ‌্যাস সি‌লিন্ডার মজুদ দেখে চমকে উঠেন ম্যাজিস্ট্রেট। গোডাউনে এক্স‌টেংগুইশার সহ প্রয়োজনীয় অ‌গ্নি‌নির্বাপক যন্ত্র  না রাখায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এর আ‌গেও সা‌বেক এ‌সিল‌্যান্ড  জর্জ মিত্র চাকমা একই প‌রি‌বেশক‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছি‌লেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এল‌পি গ‌্যাস সি‌লিন্ডারের গোডাউনের মালিক শহিদুল ইসলাম একজন বেপরোয়া লোক। তার কারনে পুরো ধুরুং বাজার ঝুঁকির সম্মুখীন। সে বারবার আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। 

এমএসএম / এমএসএম

ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ

সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

‎সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১

দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ

মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ

ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন