ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বড়লেখায় খাসিয়াদের সহস্রাধিক পানগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ১:২৪
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আগারপুঞ্জির খাসিয়াদের এক হাজার পানগাছ কেটে ফেলেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। গত শনিবার রাতের কোনো এক সময় জুমে পানগাছ কাটার ঘটনাটি ঘটেছে। রোববার সকালে পুঞ্জির লোকজন জুমে পান সংগ্রহ করতে গিয়ে পানগাছ কাটা দেখতে পান। এ ঘটনায় সোমবার (৩১ মে) বিকেলে পুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) সুখমন আমসে বাদী হয়ে বড়লেখা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
 
পুঞ্জির বাসিন্দা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগারপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের ৪৮ পরিবারের বাস। পানচাষই তাদের একমাত্র জীবিকা। এখন পানের ভরা মৌসুম। রোববার সকালে পুঞ্জির লোকজন জুমে পান সংগ্রহ করতে যান। তারা এ সময় প্রায় এক হাজার পানগাছ কাটা দেখতে পান। তারা ধারণা করছেন শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জুমের পানগাছ কেটে ফেলেছে। এতে তাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
 
পুঞ্জিপ্রধান সুখমন আমসে জানান, কারো সাথে তাদের বিরোধ নেই। পানগাছ কাটায় তাদের সাত-আট লাখ টাকার ক্ষতি হয়েছে। কে বা কারা এ কাজটি করেছে, তারা বুঝে উঠতে পারছেন না।
 
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার সোমবার রাতে বলেন, আগারপুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) থানায় পানগাছ কাটার বিষয়ে জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার