লালমোহনে যুবকের মৃতদেহ উদ্ধার
ভোলার লালমোহনে মো. রাজিব (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লাঠিরচর গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। রাজিব ওই এলাকার আ. কুদ্দুস এর ছেলে।
রাজিবের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে বিয়ে করে রাজিব। জীবিকার তাগিদে ঢাকায় মিষ্টির দোকানে কাজ করত সে। সেখান থেকে সপ্তাহখানেক আগে বাড়ি আসে সে। বুধবার (১৮ আগস্ট) বিকেলে ঘর থেকে বাইরে গেলে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার সকাল ৯টায় হাসপাতালেই তার মৃত্যু হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এই মর্মে অভিযোগ করা হয়েছে যে, রাজিব বিষ বা ওষুধজাতীয় কিছু খাওয়ার কারণে বিষক্রিয়ার সৃষ্টি হলে তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেয়ার পর বৃহস্পতিবার সকালে মারা যায় সে। পরিবারের সংবাদের ভিত্তিতে সকালে তার মৃতদেহ উদ্ধার করে ভোলায় প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান থানার ওসি।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান