ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের উদ্বোধন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৭-৫-২০২৪ দুপুর ৪:১৪
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পুলিশ সুপার জয়পুরহাট ২য় ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট (বিলো ২০০০) এর উদ্বোধন করা হয়েছে। 
 
শুক্রবার বেলা ১২ টায় পুলিশ লাইনের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
 
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে  টূর্ণামেন্ট এর শুভ  উদ্বোধন করেন জয়পুরহাট  জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি  মোহাম্মদ নূরে আলম বিপিএম। 
 
এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ইশতিয়াক আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদুল আলম লেবু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রওশন আলম, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, আন্তর্জাতিক দাবা সংগঠক ভগীরথ হালদার,এ প্রতিযোগিতার পরিচালক ও বিশিষ্ট দাবা প্রশিক্ষক তমিজার রহমান প্রমুখ। 
 
টূর্ণামেন্ট এর আয়োজক জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বিপিএম জানান, জেলা পুলিশের আয়োজনে দ্বিতীয় বারের মতো  এই টূর্ণামেন্ট শুরু হতে।  যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য এই টূর্ণামেন্ট এর আয়োজন করা। পরবর্তীতেও এই রকম টূর্ণামেন্ট করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
 
দুই দিনব্যাপী এই দাবা টুর্নামেন্টে ভারতীয় দাবারু ১৮ জন এবং বাংলাদেশের ৫৬ জন মোট ৭৪ জন দাবারু অংশ গ্রহন করেন। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত