অর্ধযুগ পর ছাত্রলীগের কমিটি সভাপতি রিফন, সম্পাদক দিবস দাশ
দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আওতাধীন বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বান্দরবান সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এমরান হোসেন রিফনকে সভাপতি ও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের আতিথেয়তা এবং পর্যটন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী দিবস দাশ অমিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৬ মে) রাত ১১ টায় সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৫ সদস্যের আংশিক কমিটিতে সহ-সভাপতি পদে মো. পারভেজ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রিপন দাশ ও সাংগঠনিক সম্পাদক পদে রিগেন বিশ্বাসকে রাখা হয়েছে। এছাড়াও আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগ সূত্রে জানা যায়, এ ইউনিয়নে ছাত্রলীগের সর্বশেষ এক বছর মেয়াদি কমিটি করা হয়েছিল অর্ধযুগেরও বেশি আগে। পরবর্তীতে সে কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার পর তাদের অধিকাংশই বৈবাহিক জীবনে পদার্পণ করেন এবং অনেকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। সে থেকে নতুন কমিটি আর দেওয়া হয়নি। ২০২৩ সালে উপজেলা ছাত্রলীগ সেই কমিটির কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করে। সেই সঙ্গে নতুন কমিটির জন্য পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান জানানো হলে প্রায় অর্ধশতাধিক ছাত্রলীগ কর্মী পদ পেতে জীবনবৃত্তান্ত জমা দেন।
এদিকে কমিটি না থাকায় ৩-৪টি উপদলে বিভক্ত হয়ে পড়েছিলেন বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, ব্যক্তিগত রেষারেষি ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন ইস্যুতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে বিভিন্ন কর্মী সভায় যোগ দিয়ে দ্রুত কমিটি ঘোষণার কথা জানিয়েছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
নতুন কমিটির সভাপতি এমরান হোসেন রিফন বলেন, বর্তমান কমিটিতে যাঁরা স্থান পেয়েছেন, তাঁরা প্রত্যেকেই দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে। কমিটি না থাকার পরও দলীয় কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। নিজেদের মধ্যে সকল ছোটখাটো বিবাদ ভুলে ভবিষ্যতে সবাইকে নিয়ে ছাত্রদের অধিকার আদায়, বিভিন্ন সামাজিক কার্যক্রমসহ ছাত্রলীগকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করতে কাজ করে যাবেন এবং বঙ্গবন্ধুর আদর্শিক সংগঠনের যে উদ্দেশ্য, তা সফল করতে সচেষ্ট থাকবেন।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি