ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় এলজিআরডি'র জায়গা দখল করে পাকা ঘর তৈরিতে মেতে উঠেছে দখলবাজরা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৮-৫-২০২৪ দুপুর ৪:৩০
খুলনার পাইকগাছা আলমতলা তিন রাস্তার মোড়ে রাস্তার পাশে সরকারী জায়গায় ইচ্ছে মত পাকা স্থাপনা করে যে যার মত দখল করলেও দেখার কেউ নেই। উপজেলার মাসিক সভায়  কয়েকবার দখলের বিষয়ে উত্থাপিত  হলেও অজ্ঞাত কারণে কতৃপক্ষ  কোন ব্যবস্থা না নেয়ায় দখল প্রবনতা বৃদ্ধি পেয়েছে। সেই সাথে প্রশ্ন দেখা দিয়েছে দখলকারীদের ক্ষমতা নিয়ে।
 
এব্যাপারে স্থানীয়রা জানান, উপজেলার আলমতলা চর মসজিদের পাশে এলজিআরডি'র সম্পত্তি দখলবাজরা দখল করলেও কর্তৃপক্ষ রয়েছে নির্বিকার। সকালে সাদা জায়গা দেখা গেলেও রাতারাতি তৈরি করা হচ্ছে পাকা স্থাপনা। দেখে বুঝার উপায় নেই এই জায়গায় টি গতকালও ছিল ফাঁকা। এলাকাবাসী মৌখিক অভিযোগ করেছেন সহকারী কমিশনার (ভুমি) দপ্তরে। এ ব্যাপারে জানতে চাইলে, লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন কয়েকজনের নাম উল্লেখ করে বলেন, তারা এ জায়গা অবৈধভাবে দখল করছে। আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় বিস্তর আলোকপাত করেছি কয়েকবার। কিন্তু কোন ব্যবস্থা নিতে আজও দেখা যায়নি। আর একারণে দখলের মাত্রা বেড়ে গেছে। এমনকি পাকা করণ করা হচ্ছে। স্থানীয় ওসমান সরদার বিশাল এলাকা জুড়ে পাকা ঘর নির্মাণ প্রায় শেষ করেছে। তবে মঙ্গলবার লস্কর ইউনিয়ন নায়েব কামরুল ইসলাম ঘটনাস্থলে যেয়ে কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে দখলবাজ ওসমান সরদার জানান ,আমি এখানে ঘর করেছি এবং করবো। সরকার পারলে আমাকে সরিয়ে দিক। এছাড়া রাস্তার দুধারে আরও ৫টি জায়গা দখল করে নিয়েছে স্থানীয় রাজ্জাক সরদাররা। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, এ বিষয়ে তিনি কোন অভিযোগ পাননি। তবে লোকেশন ছবি ডকুমেন্ট থাকলে তাকে দিতে বলেন। এলাকাবাসী দ্রুত সরকারি জায়গা দখল মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান