রাস্তা দিয়ে হাটার সময় সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় রাস্তা দিয়ে হাঁটার সময় সেকেনতর বেপারী নামে এক বৃদ্ধ বিষধর সাপের কাপড়ে আক্রান্ত হয়েছিলেন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
শনিবার (১৮ মে) দুপুরে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের বড় নওগাঁ গ্রামে এঘটনা ঘটে।
নিহত সেকেনতর বেপারী (৮৫) বড় নওগাঁ গ্রামের মৃত জুলমত আলী বেপারীর ছেলে।
স্থানীয় পরিবার সূত্রে যানা যায়, বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল সেকেনতর বেপারী। পথে রাস্তায় তাকে বিষধর একটি সাপ কামড় দিলে স্থানীয় ও স্বজনরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স নিয়ে যায়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে দিদারুল বেপারী বলেন, বাবা সকালে পরিবারের সবার সঙ্গে খাওয়া শেষে বাজারে যাওয়ার জন্য বের হয়েছিল। কাঁচা রাস্তা দিয়ে কিছুদূর যাওয়ার পরে তাকে বিষধর সাপে কামড় দেয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিতু আক্তার বলেন, সাপে কাঁটা একজন রোগী হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। কিন্তু হাসপাতালে আনতে তাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। মূলত হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার