ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১৯-৫-২০২৪ দুপুর ১:১০

মানিকগঞ্জের সিংগাইরে সংবাদ প্রকাশের জের ধরে স্থানীয় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা করে আনোয়ার সিকদার(৩৮) নামে একাধিক হত্যা মামলার আসামি। গত শনিবার সকালে চান্দহর ইউনিয়নের বাঘুলী বাজারের একটি খাবার হোটেলে খাবার খাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। হামলায় বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির সাংবাদিক মোশাররফ মোল্লা ও জেটিভির সাংবাদিক আব্দুল গফুর আহত হয়েছেন।

আনোয়ার সিকদার উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামের সামসুর হক সিকদারের ছেলে। এ ঘটনায় সাংবাদিক মোশাররফ মোল্লা বাদী হয়ে ৮ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। আনোয়ার সিকদার আলোচিত হাসেম মোল্লা ও জব্বার হত্যা মামলার প্রধান আসামি। মাটি ব্যবসায়ী আনোয়ার সিকদারের নামে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে একাধিক মামলা রয়েছে।

অভিযোগ ও খোঁজ নিয়ে জানাগেছে, গত ১৩ মে (সোমবার) আনোয়ার সিকদারের মা জহুরা খাতুন সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবে ছেলে গফুর সিকদার ও আনোয়ার সিকদারের বিরুদ্ধে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেন। পরে সিংগাইর থানা পুলিশ তাকে আটক করে বুধবার আদালতে পাঠান। এঘটনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এদিকে আনোয়ার সিকদার গত বৃহস্পতিবার জামিনে আসে। শনিবার সকালে বাঘুলী বাজারে দুই সাংবাদিক নিউজের কাজে গেলে আনোয়ার সিকদার তার ৮ জন সহযোগী নিয়ে তাদের উপর হামলা করে। এসময় দুই সাংবাদিকের কাছ থেকে দুইটি মোবাইল, মাইক্রোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে শান্তিপুর ফাড়ীর ইনচার্জ মামুন অর রশিদ তাদের ঘটনাস্থল থেকে সাংবাদিকদের উদ্ধার করেন।

সাংবাদিক মোশাররফ মোল্লা বলেন, মায়ের সংবাদ সম্মেলনের নিউজ করায় আনোয়ার সিকদার আমাদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। পরে স্থানীয় শান্তিপুর পুলিশ ফাঁড়ির সদস্য আমাদের উদ্ধার করেন।শান্তিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুন অর রশিদ বলেন, ফোন পেয়ে বাঘুলীর একটি হোটেল থেকে দুই সাংবাদিককে উদ্ধার করি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সিংগাইর থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা