শিক্ষার্থীদের সংবর্ধনা
৮১ জন জিপিএ ৫ পেয়ে উপজেলার সেরা নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়
৮১ জন জিপিএ ৫ পেয়ে উপজেলার সেরা নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়।স্কুলটির এবার এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে।এ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন কর্তৃপক্ষ। এবারো সাফল্যে ভাসছে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়। ধারাবাহিক সাফল্য ধরে রাখা প্রতিষ্ঠানটি থেকে এবারো শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অকৃতকার্য নেই কেউ। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের দাবি ধারাবাহিক সাফল্যের পেছনে বড় কারণ হলো নিয়মিত পাঠদান করা। বাৎসরিক একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সারা বছর পাঠদান করা। এমপিও ম্যানেজিং কমিটি কর্তৃক দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। এটি যশোর জেলার অভয়নগর উপজেলায় অবস্থিত। গতকাল নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় পরপর পাঁচবার উপজেলার মধ্যে শ্রেষ্ঠ রেজাল্ট করায় বিদ্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়টি ২০২৪ এর এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার মধ্যে ৮১ টি জিপিএ ৫ পেয়ে উপজেলার মধ্যে পাঁচবার পর পর সর্বোচ্চ সংখ্যক জিপিএ ৫ অর্জনকারীর প্রতিষ্ঠানের ধারাবাহিকতা বজায় রেখেছে। এ বিদ্যালয় শিক্ষার্থীরা উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক গোল্ডেন জিপিএ ৫ অর্থাৎ ৪৮ টি গোল্ডেন জিপিএ ৫ অর্জন করে। এছাড়াও এসএসসি ২০২৪ এর ফলাফলে অয়ন কুমার ১২২১ নম্বর পেয়ে উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বার অর্জন করেছে। ১২১৯ নাম্বার পেয়ে দেবলিনা সাহা উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ১২১৫ নাম্বার পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে এই বিদ্যালয় এর আরেকজন শিক্ষার্থী। সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: রেজাউল হোসেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবে সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, নির্বাহী সদস্য রবিউল বিশ্বাস, সাংবাদিক তাওহীদ হাসান, অভিভাবক সদস্য ও ইউপি চেয়ারম্যান সানা আবদুল মান্নান, মোহাম্মদ আনোয়ার হোসেন, গৌতম কুমার, মো: মাসুদ রানা, দাতা সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান, বিদুৎসাহী সদস্য এটিএম আনারুল ইসলাম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আসমা খাতুন, সংরক্ষিত মহিলার শিক্ষক সদস্য, নাজমা শামীমা, সাধারণ শিক্ষক সদস্য বিপ্লব কুমার পালিতসহ অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার