ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৯-৫-২০২৪ দুপুর ১:২১

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পুলিশ সুপার জয়পুরহাট ১ম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট (বিলো ২০০০) এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার  রাত ৮ টায় পুলিশ লাইনের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জয়পুরহাট  জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি  মোহাম্মদ নূরে আলম বিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  পুরষ্কার তুলে দেন  জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সালেহীন তানভীর গাজী। 

এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ইশতিয়াক আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদুল আলম লেবু,  আন্তর্জাতিক দাবা সংগঠক ভগীরথ হালদার,এ প্রতিযোগিতার পরিচালক ও বিশিষ্ট দাবা প্রশিক্ষক তমিজার রহমান প্রমুখ। 

টূর্ণামেন্ট এর আয়োজক জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বিপিএম জানান, জেলা পুলিশের আয়োজনে দ্বিতীয় বারের মতো এই টূর্ণামেন্ট শেষ হয়েছে ।  যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য এই টূর্ণামেন্ট এর আয়োজন করা। পরবর্তীতেও এই রকম টূর্ণামেন্ট করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দুই দিনব্যাপী উক্ত দাবা টুর্নামেন্টে বাংলাদেশ ভারতসহ প্রায় ৭৪ জন দাবারু অংশ গ্রহন করেন। ঢাকা জেলা থেকে মাছুম হোসেন  চ্যাম্পিয়ন ও ভারত থেকে আসা ১ম রানার্সআপ স্নেহা হালদার, ২য় রানার্সআপ মুন্না চিরন্জিত, ৩য় রানার্সআপ কুষ্টিয়া জেলার পল নিশিত কুমার হাতে কাপ ও সেরা ১৮ জন খেলোয়াড়ের হাতে গোল মেডেল ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত