ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দেশে ফিরলেন ভূমধ্যসাগর থেকে উদ্ধার ১৩ বাংলাদেশি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২১ রাত ৯:৫৩

ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারওয়েজের বিমানযোগে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মানবপাচারের শিকার এ ভুক্তভোগীদের ঠিকানা যাচাই-বাছাইয়ের জন্য বর্তমানে বিমানবন্দর ইমিগ্রেশনের তত্ত্বাবধানে আছেন। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় তাদের খাবার-পানিসহ জরুরি সব সহায়তা দিচ্ছ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। দেশে ফেরা ১৩ কর্মীর মধ্যে শরিয়তপুরের ৯, মাদারীপুর ২, চাঁদপুরের ১ ও কুমিল্লা জেলার ১ জন রয়েছেন। তারা হলেন- শরীয়তপুরের মোশাররফ খান, সাগর চন্দ্র বর্মণ, সামিম খাঁ, রমজান সুয়েল, নাজমুল ফকির, মো. শাকিল হোসেন, সিপন হাওলাদার, সালাম হাওলাদার ও অনিক বেপারী। মাদারীপুরের রাশেদুল ইসলাম ও শাকিল লসকর, চাঁদপুরের আবুল হোসেন এবং কুমিল্লার মোস্তফা কামাল।

ভুক্তভোগীরা জানান, চলতি বছরের শুরু দিকে ভিজিট ভিসা নিয়ে প্রথমে দুবাই যান। এরপর দুবাই থেকে লিবিয়া, তারপর তিউনিসিয়া গিয়েছিলেন। সবাই তিউনিসিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন।

উল্লেখ্য, একই পরিস্থিতির শিকার হয়ে গত ১ জুলাই ১৭  ও ২৪ মার্চ ৭ বাংলাদেশি দেশে ফিরে আসেন।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা