ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় ষড়যন্ত্র, মিথ্যা অপপ্রচারের বিচারের দাবীতে মানববন্ধন


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ১৯-৫-২০২৪ দুপুর ৪:৫১

কাপাসিয়া উপজেলা সদরের ক্যামব্রিজ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও শিক্ষক মোঃ মিজানুর রহমানকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছে একটি মহল। তারই প্রতিবাদে রোববার সকাল এগারোটায় বিদ্যালয়ের সামনের সড়কে ষড়যন্ত্র, মিথ্যা অপপ্রচার ও অপবাদকারী মহিলার বিচারের দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীরা।

ঢাকা-কাপাসিয়া-রাণীগঞ্জ সড়কের পাশে প্রতিষ্ঠিত ক্যামব্রিজ ল্যাবরেটরি স্কুলের সামনে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেয়।

কাপাসিয়া সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শাহিনা সুলতানা বলেন, আমি এই ইউনিয়নে দুই দফার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি। বর্তমানে আমি অভিভাবক সদস্য। এই দীর্ঘদিনে আমি মিজান মাস্টারের কোন খারাপ দিক আমার চোখে পড়েনি। আমি মনে করি এটা তার বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র এবং তার প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।
কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মোঃ হারুনুর রশিদ বলেন, মিজান আমার এলাকার ছেলে তাকে সেই ছোটবেলা থেকেই দেখছি। প্রায় ২০ বছরের উপরে সে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অনেক পরিশ্রম করে তৈরি করেছে। তার এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে শাস্তির দাবি করছি‌।

এলাকাবাসী শফিকুল ইসলাম সবুজ বলেন, মিজানের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। সে ভালো মানুষ। তার এই শিক্ষা প্রতিষ্ঠানটির উপজেলা জুড়ে সাফল্য ও পরিচিতি রয়েছে। তাঁর এ প্রতিষ্ঠানটি ধ্বংস করতে এবং তাঁকে সামাজিকভাবে হেয় করতে কিছু লোক ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানাই।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন