মেসির ১০ নম্বর জার্সির প্রস্তাবে আগুয়েরোর ‘না’
বার্সেলোনায় লিওনেল মেসি একটা ইতিহাস। ছয়বারের ব্যালন ডি’অরজয়ী তারকা এই ক্লাবে নিজের সাফল্যকে এমনই উচ্চতায় নিয়ে গেছেন যে, তার জার্সি পরারও সাহস দেখাচ্ছেন না কেউ।
মেসির কাছের মানুষ সার্জিও আগুয়েরো এই মৌসুমে নাম লিখিয়েছেন বার্সেলোনায়। তার আর্জেন্টাইন এই সতীর্থকেই দেয়া হয়েছিল সেই বিখ্যাত ১০ নম্বর জার্সি পরার প্রস্তাব। কিন্তু আগুয়েরো সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তারকা এই স্ট্রাইকার জানিয়েছেন, নতুন ক্লাবে ১৯ নম্বর জার্সি পরবেন, তবু মেসির ১০ নম্বর নেবেন না।
বার্সা তারকা জেরার্ড পিকের সাথে একটি টুইচ স্ট্রীমে উপস্থাপক ইবাই লানোস বলছিলেন, কেউই ১০ নম্বর জার্সি পরতে চাচ্ছে না, কেউই না। এতটা সাহস কারো নেই।
জবাবে পিকে বলেন, ‘হ্যাঁ। তবে আমার মনে হয় কাউকে এটা পরতে হবে। আমি কুনকে (আগুয়েরো) বলেছিলাম পরতে, কিন্তু সে নিশ্চিত নয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে আগুয়েরো নিশ্চিত করেছেন, তিনি ১০ নম্বর জার্সি পরবেন না।
জামান / জামান
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি