কাপাসিয়ায় ভূমি অফিসে বোমা আতঙ্কে অফিসিয়াল কার্যক্রম বন্ধ
উপজেলার রায়েদ ইউনিয়ন ভূমি অফিসে রবিবার বোমা আতঙ্কে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত যাবতীয় কার্যক্রম বন্ধ জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।
ঝাড়ুূদার রেজাউল হক ও উমেদার মনির হোসেন সকালে অফিস পরিস্কার পরিচ্ছন্ন কাজ করার সময় অফিসে ডাইনিং রুমে বোম সদৃশ্য বস্তু পরে থাকতে দেখে।
পরে তহসিলদারকে বিষয়টি অবগত করলে তিনি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রিফাত নুর মৌসুমিকে জানান।
পরে উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান সরেজমিনে রায়েদ ইউনিয়ন ভূমি অফিসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ সহ হাজির হয়ে ভুমি অফিসের পাশে পরিত্যক্ত মাটির ঘরে বোমা সদৃশ্য বস্তুকে চতুর দিক এবং অফিসের আশপাশের দুইশ ফিট এলাকা রশি ও বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে আটকিয়ে দেন।
এসময় পুরো বাজার ও আশপাশের এলাকায় জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। বোমা আতঙ্কের কারনে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত রায়েদ ভূমি ইউনিয়ন ভুমি অফিসের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকে। উপজেলা নির্বাহী অফিসার বোমা সদৃশ্য এ বস্তুকে নিস্ক্রিয় করে উদ্ধারের জন্য ঢাকা মেট্রোপলিটন বোমা নিস্ক্রিয় টিমের সহযোগিতা চান এবং প্রায় তিন ঘন্টা পর ঢাকা থেকে আগত একটি বোমা নিস্ক্রিয় একটি টিমের নেতৃত্বে বোমা সদৃশ্য এ বস্তুটি উদ্ধার করে। পরে ঢাকা মেট্রোপলিটনের বোমা নিস্ক্রিয় টিমের প্রধান মামুনুর রহমান স্থানীয় সংবাদকর্মীদের এক প্রেস ব্রিফিং এ বলেন, এটি বোমা নয়। এটি দেখতে অবিকল বোমার মতো। এর ওজন প্রায় আড়াই কেজি। এটা একটি অটো চার্জারের সাথে কষ্টিপ দ্বারা পেঁচানো, যার ভিতরে একটি মেমোরি কার্ড ও ক্যামারার মতো একটা কিছু। বোমা সদৃশ্য এটিকে উদ্ধারের পর জনমনে স্বস্তি নেমে আসে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস