ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাবুনগরীকে শেষ বিদায় জানাতে হাটহাজারীতে মানুষের ঢল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৮-২০২১ রাত ১০:২৭

হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজায় অংশ নিতে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় ভিড় করেছেন হেফাজত নেতাকর্মীসহ অসংখ্য মানুষ। মাদরাসা প্রাঙ্গণে বাবুনগরীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আল্লামা শফীর কবরের পাশে তাকে দাফন করা হবে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে হাটহাজারী মাদরাসায় আনা হয় বাবুনগরীর মৃতদেহ। এর আগে মৃতদেহটি তার গ্রামের বাড়ি ফটিকছড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সদস্যদের দেখিয়ে রাতে হাটহাজারী মাদরাসায় আনা হয়। 

বাবুনগরীকে শেষ বিদায় জানাতে রাত ৯টা থেকেই হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় ভিড় করেন মানুষজন। কুমিল্লার চান্দিনা থেকে জানাজায় অংশ নিতে আসা সাদেকুর রহমান জানান, বাবুনগরী হুজরি আমার শিক্ষক ছিলেন। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। তাই কুমিল্লা থেকে হুজুরকে শেষবারের মতো দেখতে ও জানাজায় অংশ নিতে চলে এসেছি। 

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর মোহাম্মদ ইদরিস জানান, রাত ১১টায় হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে বাবুনগরীর জানাজা অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি শেষ পর্যায়ে। মানুষ যাতে জানাজায় অংশগ্রহণ করতে পারে সেজন্য মাদরাসার আশপাশে মাইক লাগানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে মারা যান জুনায়েদ বাবুনগরী। হেফাজতের সাংগঠনিক সম্পাদক আল্লামা মীর ইদরিস ঢাকা পোস্টকে বলেন, সাড়ে ১২টার দিকে বাবু নগরীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

জামান / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের