ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণের পথে যাত্রা ও ফোরআইআর প্রযুক্তি শীর্ষক সেমিনার


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৯-৫-২০২৪ রাত ১১:১৩
টাঙ্গাইলে স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণের পথে যাত্রা ও ফোরআইআর প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ কম্পিউটার সমিতি টাঙ্গাইল শাখার আয়োজনে ১৮ মে ভিক্টোরিয়া ফুড জোন এর কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য  মোঃ ছানোয়ার হোসেন (এমপি)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি টাঙ্গাইল জেলা শাখার চেয়ারম্যান মোহাম্মদ খালিদ হায়দার খান (রাকিব)। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্চিনিয়ার সুব্রত সরকার। সংশ্লিষ্ট বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ডাটা সফট ম্যানুফ্যাকচারিং এন্ড এসেমব্লি ইনক লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক রতন হাসান রহমান ও গ্রীণ ইউনির্ভাসিটি অব বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোঃ আহসান হাবীব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রোমোশন কাউন্সিলের 
সহকারী পরিচালক মোঃ ফয়সাল খান। সমন্বয়কারী ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির কোষাধ্যক্ষ আনিসুর রহমান। সভায় বক্তাগণ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কম্পিউটার সফটওয়্যারের অত্যাধুনিক প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে দক্ষতা অর্জন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন। দিনব্যাপী এ সেমিনারে বাংলাদেশ কম্পিউটার সমিতি টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান  'সহ বিভিন্ন স্কুল কলেজের আইসিটি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কম্পিউটার ব্যবসায়ী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত