মান্দায় আনসার সদস্য বাছাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত
নওগাঁর মান্দায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, সদস্যা, এপিসি ও পিসি যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার কয়াপাড়া কামার কুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এব্যাপারে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাফসা খাতুন ইলা জানান,আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠভাবে উপহার দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। একই সাথে আনসার ও ভিডিপি সদস্য নিয়োগে যাতে কোন অনিয়ম না হয়,সেইদিকে লক্ষ রেখে ট্রেনিং প্রাপ্ত সদস্যদের নিয়োগ করার চেষ্টা করছি।
যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা কালে উপস্থিত ছিলেন,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নওগাঁ জেলা কমান্ড্যান্ট মো: রাফি উদ্দীন জাকারিয়া, মান্দা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা হাফসা খাতুন ইলা,বদলগাছী আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, ধামইর হাট উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা অফিসের প্রশিক্ষক গৌতম চন্দ্র পাল, আত্রাই উপজেলা প্রশিক্ষক ফিরোজ আহমেদ,মান্দা উপজেলা প্রশিক্ষক ফারুক হোসেন,বদলগাছী উপজেলা প্রশিক্ষক ইমন হোসেন ও রানীনগর উপজেলা প্রশিক্ষক রাজা।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা