খুলে দেয়া হলো বঙ্গবন্ধু সাফারি পার্ক
করোনায় প্রায় চার মাস বন্ধ থাকার পর আজ শুক্রবার (২০ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে আবার দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, করোনা মহামারীর কারণে গত ৩ এপ্রিল এ পার্কটি বন্ধ করা হয়। পরে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে যথারীতি খুলে দেয়া হচ্ছে। করোনার থাবার কারণে প্রথম পর্যায়ে এ পার্কটি গত বছরের ২০ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকে। প্রকোপ কমলে প্রায় সাড়ে সাত মাস বন্ধ থাকার পর গত বছরের ১ নভেম্বর সাফারি পার্ক খুলে দেয় কর্তৃপক্ষ। কিন্তু আবার করোনায় দ্বিতীয় ঢেউ মহামারির রূপ নিলে এ বছরের ৩ এপ্রিল পার্কটি পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হয়।
সাফারি পার্ক প্রকল্প পরিচালক ও উপ-প্রধান বনসংরক্ষক মো. জাহিদুল কবির বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণক্ষমতার অর্ধেক দর্শনার্থীর জন্য সুযোগ রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও ভাওয়াল জাতীয় উদ্যানসহ (ভাওয়াল ন্যাশনাল পার্ক) বনবিভাগের সকল বিনোদনকেন্দ্র শুক্রবার থেকে জন্য খুলে দেয়া হলো। পার্কে আগত দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পার্কটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান তিনি।
জামান / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের