চাচাকে হারিয়ে জয়ী এমপিপুত্র রাকিবুজ্জামান আহমেদ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহম্মেদের ভাই মাহবুবুজ্জামান আহমেদকে হারিয়ে জয় পেয়েছে এমপিপুত্র রাকিবুজ্জামান আহমেদ। চাচা-ভাতিজার ভোটযুদ্ধে ভাতিজার কাছে চাচা ৪৯৫৩ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে এমপিপুত্র রাকিবুজ্জামান আহমেদ ২৪ হাজার ৩শত ৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুবুজ্জামান আহমেদ ঘোড়া প্রতীক নিয়ে ১৯ হাজার ৩ শত ৫০ভোট পেয়েছেন। এছাড়াও অপর চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম তুষার হেলিকপ্টার প্রতীক নিয়ে ৩৩৭ ভোট পেছেন।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী আবির হোসেন চৌধুরী ১২৮০০ ভোট পেয়ে বিজয় লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবদাস কুমার রায় ১২৭৩০ পেয়ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিউলি রানি রায় হাস প্রতিক নিয়ে ১৮৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নাজনীন রহমান ১২২৭৯ ভোট পয়েছেন।
এছাড়া জেলার আদিতমারী উপজেলায় পদে চেয়ারম্যান পদে ইমরুল কায়েস ফারুক ৩৩ হাজার ১৩৫ ভোট, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মাইদুল ইসলাম সরকার ২২হাজার ৫২৩ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৬৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনে লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুই উপজেলায় চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত