ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় দোকানঘর ভেঙে দিয়ে প্রভাশালীদের রাস্তা নির্মাণ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ১:১২

 নওগাঁর মান্দায় ষ্টিল ফার্নিচারের দুটি দোকান ঘর ভেঙে দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ মে) ভোর রাতে উপজেলার প্রসাদপুর বাজার এলাকায়। ভুক্তভোগীরা হলেন, মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের ষ্টিল ফার্নিচারের দোকানদার মানিক সরকার ও হাসমত আলী। অপরদিকে অভিযুক্ত ব্যক্তিরা হলেন, উপজেলার কয়াপাড়া কামারকুড়ি গ্রামের মৃত আক্তার হামিদের ছেলে মতিউর রহমান ও দেলুয়ার হোসেন। 
সরেজমিনে গেলে ভুক্তভোগী দোকানদার ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমির মালিক আল-মামুন গংদের নিকট থেকে প্রায় ১৫ বছর পূর্বে দোকানঘর ভাড়া নিয়ে ষ্টিল ফার্নিচারের দোকান করে আসছি। হঠাৎ করে অভিযুক্ত মতিউর গংরা দোকানঘর ভেঙে রাস্তা নির্মাণের জন্য পাঁয়তারা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় অভিযুক্তরা ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে বুধবার ভোররাতে দুটি দোকানঘর ভেঙে দিয়ে রাস্তা নির্মাণ করেন। এতে করে দুটি দোকানঘরের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
জমির মালিক আল-মামুন জানান, পূর্ব পরিকল্পিতভাবে ভাড়াটিয়া লোকজন এনে তারা আমার জমির উপর নির্মিত ভাড়াটিয়াদের দুটি ষ্টিল ফার্নিচারের দোকানঘর ভেঙে দিয়ে রাস্তা তৈরি করে নিয়েছেন। এতে করে দুটি দোকানঘরের মালামাল ও মেরামত বাবদ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। অবস্থা বেগতিক দেখে থানা পুলিশকে অবগত করি। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।

এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, দোকানঘর ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন